আমার পিরোজপুর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে কালিকাঠীকে হারিয়ে শাঁখারীকাঠী একাদশের রোমাঞ্চকর জয়

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, টাইব্রেকারে কালিকাঠীকে হারিয়ে শাঁখারীকাঠী একাদশের রোমাঞ্চকর জয়

পিরোজপুরের নাজিরপুরের শ্রীরামকাঠি ইউনিয়নের কালিকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া উন্মাদনা ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আজ শুক্রবার ২ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। কালিকাঠী স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের এক রোমাঞ্চকর ম্যাচে কালিকাঠী একাদশকে টাইব্রেকারে পরাজিত করে জয় ছিনিয়ে নিয়েছে শাঁখারীকাঠী একাদশ।

আয়োজক সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ে দু’দলের মধ্যকার তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলাটি অমীমাংসিতভাবে শেষ হয়। পরবর্তীতে খেলার ভাগ্য নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হলে সেখানে দারুণ নৈপুণ্য দেখিয়ে জয়লাভ করে শাঁখারীকাঠী একাদশ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীরামকাঠী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব নাছির আহমেদ মল্লিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিকাঠি স্পোর্টিং ক্লাবের সভাপতি ও নাজিরপুর শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব জনাব মাইনুল ইসলাম মঈন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামকাঠি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব অনুপ কুমার সিকদার, নাজিরপুর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জনাব মোঃ মাজেদুল কবীর রাসেল, বর্তমান আহ্বায়ক জনাব এইচ.এম শামীম হাসান, সদস্য সচিব জনাব তারেক আব্দুল্লাহ বাপ্পি এবং নাজিরপুর উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব জনাব মোঃ শাহীন মোল্লা।

এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীরামকাঠী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি জনাব মোঃ জাহিন মোল্লা, কালিকাঠী স্পোর্টিং ক্লাবের উপদেষ্টা জনাব মোঃ কাইউম ফকির ও জনাব মোঃ সেলিম শেখ এবং শ্রীরামকাঠী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জোবায়ের মোল্লা, সাধারণ সম্পাদক জনাব মোঃ মেহেদী হাসান।

সম্পূর্ণ টুর্নামেন্টটি সঞ্চালনায় ছিলেন কালিকাঠী স্পোর্টিং ক্লাবের সভাপতি মইনুল ইসলাম মঈন । চমৎকার ও সুশৃঙ্খল আয়োজনের জন্য স্থানীয় ক্রীড়ামোদী দর্শকরা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।