আমার পিরোজপুর

জিয়ারত শেষে ছাত্রশিবিরের উপ-শাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য।

আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, ভাণ্ডারিয়ায় সমাবেশে যোগদান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম পিরোজপুরে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেছেন। সোমবার (১ জুন) সকালে কবর জিয়ারত ও মোনাজাত শেষে তিনি ভাণ্ডারিয়া উপজেলায় ছাত্রশিবিরের উপ-শাখা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আল্লামা সাঈদীর কবর জিয়ারত করলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম, ভাণ্ডারিয়ায় সমাবেশে যোগদান

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম পিরোজপুরে মরহুম আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর কবর জিয়ারত করেছেন। এ সময় তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

সোমবার (১ জুন) সকাল ১০টায় কবর জিয়ারত শেষে তিনি ভাণ্ডারিয়া উপজেলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উপ-শাখা দায়িত্বশীল সমাবেশে যোগ দেন। ভাণ্ডারিয়া উপজেলা শিবিরের সভাপতি মো. নাদিমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম সাদ্দাম। সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রম, দিকনির্দেশনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন— পিরোজপুর জেলা ছাত্রশিবিরের সভাপতি এমরান খান, সেক্রেটারি মিজানুর রহমান, ভাণ্ডারিয়া উপজেলা জামায়াতের আমির মো. আমির হোসেন খান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. ফয়জুল হক।

এছাড়া অন্যান্যের মধ্যে ঝালকাঠি জেলা ছাত্রশিবিরের সভাপতি এনামুল হক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের এজিএস মো. ফেরদৌস উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবিরের সেক্রেটারি সানাউল্লাহ।