পিরোজপুরের জিয়ানগরে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জিয়ানগর থানা পুলিশ। সোমবার (১জুন) দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে উপজেলার ৩নম্বর বালিপাড়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড পশ্চিম বালিপাড়া এলাকার মো.ইউসুফ আলী ঘরামির পুত্র এলাকার চিহ্নিত মাদক কারবারি মো.আজিজুল হক ঘরামি (৩৮) কে ঢেপসাবুনিয়া মোড়ের সেন্টু মেম্বার এর স'মিলের সামনে থেকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, জিয়ানগর থানা পুলিশের একটি দল অভিমান চালিয়ে এই মাদক কারবারিকে বিশেষ কৌষলে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এলাকাবাসী আরও জানান, মাদক ব্যবসায়ী আজিজুল পুলিশের হাতে গ্রেফতার হলেও এমন মাদক ব্যবসায়ী এলাকায় আরও রয়েছে। তাদেরকেও গ্রেফতারের দাবি জানান তারা। মাদক নির্মূলে পুলিশের অভিযানকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
থানা সূত্রে জানা যায়, জিয়ানগর থানা উপ-পরিদর্শক (এস আই) মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার এসআই শাহিনুর রহমান, এসআই সঞ্জিব ঢালী, এসআই রবিউল ইসলামসহ পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে আজিজুলকে গ্রেফতার করে।
জিয়ানগর থানা অফিসার ইনচার্জ মো. মোহব্বাত খান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি আজিজুলের বিরুদ্ধে মাদক আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে আমরা সব সময় সোচ্চার ছিলাম আছি এবং থাকবো। মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। এই থানায় কোন ধরনের কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না।

